• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Headline
​নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন: আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি ভালুকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের তিন সদস্য গুরুতর আহত! ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মন্ডলবাড়ি মোড় এলাকায় এক ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’নায় বৃদ্ধার মৃ’ত্যু হয়েছে। ইশরাক ইস্যুতে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে যা বললেন সারজিস ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন।। ময়মনসিংহের ত্রিশালে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সমীক্ষা চলছে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। রাজুর স্ত্রী তানজু আক্তার’ পরিচয় দিয়ে কক্সবাজারে কলাতলীর একটি আবাসিক হোটেলে ওঠেন তাজমিন। হোটেল রেজিস্ট্রারে তার বয়স উল্লেখ করা হয়েছিল ১৮ বছর। প্রশাসন কত নিয়েছে সারের লাইসেন্সের জন্য সবই জানি, এমপি মাজেদ।। ত্রিশালে দুই কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৩

বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবা গ্রেফতার।।

আলোকিত এডিশন : নিউজ ডেস্ক: / ৭০ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে ছিল ওই কিশোরী।

এ সময় তার বাবা নুরুল হক তাকে ধর্ষণ করেন। ঘটনার তিন দিন পর কিশোরীটি বিষয়টি তার মাকে জানায়।
বিষয়টি জানাজানি হওয়ার পর নুরুল হক তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কিশোরীর মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পর পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে অভিযান চালায়। রাত আড়াইটার দিকে হাসপাতাল রোড এলাকা থেকে নুরুল হককে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় দস্যুতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। উভয় মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা