• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Headline
ভালুকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের তিন সদস্য গুরুতর আহত! ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মন্ডলবাড়ি মোড় এলাকায় এক ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’নায় বৃদ্ধার মৃ’ত্যু হয়েছে। ইশরাক ইস্যুতে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে যা বললেন সারজিস ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন।। ময়মনসিংহের ত্রিশালে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সমীক্ষা চলছে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। রাজুর স্ত্রী তানজু আক্তার’ পরিচয় দিয়ে কক্সবাজারে কলাতলীর একটি আবাসিক হোটেলে ওঠেন তাজমিন। হোটেল রেজিস্ট্রারে তার বয়স উল্লেখ করা হয়েছিল ১৮ বছর। প্রশাসন কত নিয়েছে সারের লাইসেন্সের জন্য সবই জানি, এমপি মাজেদ।। ত্রিশালে দুই কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৩ কলেজছাত্রীকে ধ*র্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগ উঠেছে।

বেইলি রোডে ফখরুদ্দীনকে ৫ লাখ টাকা জরিমানা

Reporter Name / ২৪১ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

রাফিউ মল্লিক।।

বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট দিয়ে কাবাব ও হালিম তৈরি করায় রাজধানীর বেইলি রোডে ফখরুদ্দীন বিরিয়ানীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিএসটিআইয়ের সহযোগিতায় র্যাব-৩ এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, অভিযানে দেখা যায়, বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট মজুত রাখা হয়েছে। কর্মচারীরা জানান, বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট দিয়ে কাবাব ও হালিম তৈরি করা হয়। এ কারণে বেইলি রোডে ফখরুদ্দীন বিরিয়ানীকে ৫ লাখ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে একই এলাকার এইচ এস বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রয় করায় শান্তিনগর বাজারে ৮ মাংস ব্যবসায়ীকে পৌনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা