• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
বাসায় আগুন গাজীপুরে একই পরিবারের ৪জন দগ্ধ।। ​নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন: আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি ভালুকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের তিন সদস্য গুরুতর আহত! ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মন্ডলবাড়ি মোড় এলাকায় এক ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’নায় বৃদ্ধার মৃ’ত্যু হয়েছে। ইশরাক ইস্যুতে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে যা বললেন সারজিস ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন।। ময়মনসিংহের ত্রিশালে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সমীক্ষা চলছে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। রাজুর স্ত্রী তানজু আক্তার’ পরিচয় দিয়ে কক্সবাজারে কলাতলীর একটি আবাসিক হোটেলে ওঠেন তাজমিন। হোটেল রেজিস্ট্রারে তার বয়স উল্লেখ করা হয়েছিল ১৮ বছর। প্রশাসন কত নিয়েছে সারের লাইসেন্সের জন্য সবই জানি, এমপি মাজেদ।।

ত্রিশালে সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে মৎস্য খামার নির্মাণের অভিযোগ ১ জনকে অর্থদন্ড বিনাশ্রম কারাদন্ড

আলোকিত এডিশন : রিপোর্টার মো আবু সাঈদ / ১৫৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

#মোবাইল_কোর্ট

আজ ১০ জুন, ২০২৬খ্রি. ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের উজান বৈলর এলাকায় সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে মৎস্য খামার নির্মাণের অভিযোগে লুৎফর রহমান মিলন (৩৫), পিতা- আব্দুল লতিফ মন্ডল নামের এক ব্যক্তিকে আটক করা হয়। অপরাধের বর্ণনা দিয়ে বৈলর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর আদালতে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

পরবর্তীতে অভিযুক্তের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড (অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড) সর্বমোট ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আসামীকে সাজা পরোয়ানামূলে অফিসার ইনচার্জ, ত্রিশাল এর মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন ত্রিশাল থানা ও বৈলর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মৎস্য খামার তৈরির মাধ্যমে অবৈধভাবে সরকারি রাস্তা বা জায়গা দখল বা ক্ষতি সাধনের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসন, ত্রিশাল এর অভিযান অব্যাহত থাকবে।
#আলোকিত_এডিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা