অদ্য ২২/০৮/২০২৬ তারিখ বিকাল ৫:৪৫ টার সময় ত্রিশাল পৌরসভার ৭ নং ওয়ার্ড মন্ডলবাড়ী নামক এলাকায় সোহান(১৯) এবং আতিকুর রহমান (৩২) নামক দুইজন ব্যাক্তিকে মাদক সেবন করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে যথাক্রমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ৪০০০ টাকা অর্থদন্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আসামীকে সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে প্রেরণের জন্য ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় ত্রিশাল থানা পুলিশের একটি টিম এবং স্থানীয় এলাকাবাসী সহযোগিতা করেন।