• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মন্ডলবাড়ি মোড় এলাকায় এক ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’নায় বৃদ্ধার মৃ’ত্যু হয়েছে। ইশরাক ইস্যুতে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে যা বললেন সারজিস ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন।। ময়মনসিংহের ত্রিশালে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সমীক্ষা চলছে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। রাজুর স্ত্রী তানজু আক্তার’ পরিচয় দিয়ে কক্সবাজারে কলাতলীর একটি আবাসিক হোটেলে ওঠেন তাজমিন। হোটেল রেজিস্ট্রারে তার বয়স উল্লেখ করা হয়েছিল ১৮ বছর। প্রশাসন কত নিয়েছে সারের লাইসেন্সের জন্য সবই জানি, এমপি মাজেদ।। ত্রিশালে দুই কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৩ কলেজছাত্রীকে ধ*র্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগ উঠেছে। ময়মনসিংহ -ঢাকা বাইপাসে আকস্মিক ঝড়ে লন্ডবন্ড।।

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা

আলোকিত এডিশন : নিউজ ডেস্ক: / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ময়মনসিংহে যুবলীগের মিছিলে পুলিশ ফাঁড়ির সকল পুলিশ বদলি
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার এক প্রজ্ঞাপনে নগরীর এক নং পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সকল সদস্যকে বদলির আদেশ দেওয়া হয়। এতে কার্যত ফাঁড়ির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, এক নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওই কর্মসূচির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নং পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সেখানে কর্মরত সবাইকে বদলি করা হয়েছে।

এদিকে, ওই মিছিলের পর থেকে গত চার দিনে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক ও তানভীর ওরফে লিমনসহ ২৯জন রয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলায় উপপরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করেছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও .বলেন, গত চার দিনে ওই মামলায় ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা