0-4064x3074-0-0-{}-0-12#
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিলো, সিএনজি ময়মনসিংহের দিকে যাচ্ছি, পিছন দিক থেকে ইউনাইটেড পরিবহনের একটি বাস প্রথমে মাহিদ্রাকে ধাক্কা দিয়ে সিএনজির সাথে সংঘর্ষ হয়। দুইজন ঘটনাস্থলেই নিহত। গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারা সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী। সকাল সাড়ে ৮টার দিকে দূর্ঘটনা ঘটে। মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের বাউন্ডারি ওয়ালে ধাক্কা দিয়ে বাস উলটে যায়।