ত্রিশালে দুই কর্ভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৩ū
ত্রিশাল প্রতিনিধি : আবু সাইদ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২নং বৈলর ইউনিয়নের বড় পুকুর পাড় এলাকায় সন্ধ্যা ৭টার দিকে দুইটি কর্ভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরপরই বড় পুকুর পাড় এলাকায় একটি কর্ভার্ডভ্যান ও একটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালকসহ মোট তিনজন আহত হয়েছেন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।