• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
​নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন: আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি ভালুকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের তিন সদস্য গুরুতর আহত! ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মন্ডলবাড়ি মোড় এলাকায় এক ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’নায় বৃদ্ধার মৃ’ত্যু হয়েছে। ইশরাক ইস্যুতে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে যা বললেন সারজিস ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন।। ময়মনসিংহের ত্রিশালে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সমীক্ষা চলছে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। রাজুর স্ত্রী তানজু আক্তার’ পরিচয় দিয়ে কক্সবাজারে কলাতলীর একটি আবাসিক হোটেলে ওঠেন তাজমিন। হোটেল রেজিস্ট্রারে তার বয়স উল্লেখ করা হয়েছিল ১৮ বছর। প্রশাসন কত নিয়েছে সারের লাইসেন্সের জন্য সবই জানি, এমপি মাজেদ।। ত্রিশালে দুই কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৩

​নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন: আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি

আলোকিত এডিশন : আবু সাইদ নিবাহী সম্পাদক / ২৩ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

​নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন: আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি
​ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: আবু সাইদ
নেত্রকোণায় জ্যেষ্ঠ সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে প্রকাশ্যে গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনার সাথে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশালে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২১ অক্টোবর ২০২৬ (বুধবার) সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ প্রেসক্লাব, ত্রিশাল উপজেলা শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
​মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্রের ওপর নগ্ন হামলা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ হত্যাকাণ্ডের পেছনে থাকা মূল পরিকল্পনাকারী ও আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা সারা দেশে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
​বাংলাদেশ প্রেসক্লাব ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় কর্মরত সংবাদকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণ সংহতি প্রকাশ করে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা