• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
তারাকান্দায় টিসিবির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ! আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ফুলপুর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা অভিযান, হাসপাতালপ্রধানসহ অনুপস্থিত ৫ চিকিৎসক, দেখলেন অনিয়ম, বিভাগীয় ব্যবস্থার নির্দেশ বাসায় আগুন গাজীপুরে একই পরিবারের ৪জন দগ্ধ।। ​নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন: আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি ভালুকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের তিন সদস্য গুরুতর আহত! ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মন্ডলবাড়ি মোড় এলাকায় এক ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’নায় বৃদ্ধার মৃ’ত্যু হয়েছে। ইশরাক ইস্যুতে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে যা বললেন সারজিস ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন।।

ত্রিশালে সরকারি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়,বিএনপির আহ্বায়ক জনাব এনামুল হক ভূঁইয়া,

আলোকিত এডিশন : নিজস্ব প্রতিনিধি, ত্রিশাল উপজেলা / ১৩৪ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ত্রিশালে সরকারি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নর ধলায় অবস্থিত সরকারি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

শুক্রবার (৫ জুন) বিকেলে পরিদর্শনকালে মন্ত্রী আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রের সেবার মান, অবকাঠামোগত সুবিধা এবং বাসিন্দাদের কল্যাণে পরিচালিত কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি সেবার মানোন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী বলেন, দুর্যোগ ও সংকটকালীন সময়ে আশ্রয়কেন্দ্রগুলোকে আরও কার্যকর ও মানবিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। আশ্রয়প্রার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

  • পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব এনামুল হক ভূঁইয়া, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, ত্রিশাল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফিরোজ নুন, বালিপাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে আশ্রয়কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী এবং ভবিষ্যতে সেবার পরিধি আরও সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা