• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
​নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন: আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি ভালুকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের তিন সদস্য গুরুতর আহত! ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মন্ডলবাড়ি মোড় এলাকায় এক ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’নায় বৃদ্ধার মৃ’ত্যু হয়েছে। ইশরাক ইস্যুতে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে যা বললেন সারজিস ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন।। ময়মনসিংহের ত্রিশালে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সমীক্ষা চলছে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। রাজুর স্ত্রী তানজু আক্তার’ পরিচয় দিয়ে কক্সবাজারে কলাতলীর একটি আবাসিক হোটেলে ওঠেন তাজমিন। হোটেল রেজিস্ট্রারে তার বয়স উল্লেখ করা হয়েছিল ১৮ বছর। প্রশাসন কত নিয়েছে সারের লাইসেন্সের জন্য সবই জানি, এমপি মাজেদ।। ত্রিশালে দুই কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৩

ময়মনসিংহে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

আলোকিত এডিশন : নিউজ ডেস্ক: / ৯২ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

ময়মনসিংহে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন ডেঙ্গু রোগির সংখ্যা বাড়ছে। এর সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। বুধবারও চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হৃদ্‌যন্ত্রের সমস্যাও ছিল।

নিহতরা হলেন, ময়মনসিংহ সদরের আব্দুল বারেকের ছেলে সাজ্জাদ হোসেন (৪০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কদ্দুস (৪০)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

এই বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উপ পরিচালক ডা:জাকিরুল ইসলাম বলেন, প্রতিদিনই ডেঙ্গু রোগির সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সব সময় প্রস্তুত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা