• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Headline
আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ফুলপুর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা অভিযান, হাসপাতালপ্রধানসহ অনুপস্থিত ৫ চিকিৎসক, দেখলেন অনিয়ম, বিভাগীয় ব্যবস্থার নির্দেশ বাসায় আগুন গাজীপুরে একই পরিবারের ৪জন দগ্ধ।। ​নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন: আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি ভালুকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের তিন সদস্য গুরুতর আহত! ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মন্ডলবাড়ি মোড় এলাকায় এক ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’নায় বৃদ্ধার মৃ’ত্যু হয়েছে। ইশরাক ইস্যুতে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে যা বললেন সারজিস ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন।। ময়মনসিংহের ত্রিশালে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সমীক্ষা চলছে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

কাকরাইল মসজিদে তাবলিগের দুই গ্রুপের মারামারি

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

রাজধানীর কাকরাইল মসজিদে দিল্লির নিজামুদ্দিন মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভি ও আলমি শুরা গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে সেখানে তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

আজ শনিবার সকালে দিল্লির মাওলানা সাদপন্থী ও সাদবিরোধীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মাওলানা সাদের বিতর্কিত বক্তব্যকে ঘিরে সাদ পন্থী ও তার বিরোধী গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এদিকে উত্তেজনা নিরসনের জন্য ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাকরাইল মারকাজের শুরা সদস্যদের নিয়ে বৈঠকে বসেন।

পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক সাংবাদিকদের বলেন, আমরা মারামারি খবর শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাকরাইল মসজিদে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছি।

গতকাল শুক্রবারের পর আজ শনিবারও দুই গ্রুপ মুখোমুখি হয়। কাকরাইল মারকাজের শীর্ষ মুরুব্বিরা আশঙ্কা করছেন, যেকোনো সময় এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা